সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে পানের বরজ ভেঙে দিয়ে জায়গা দখলের অভিযোগ | চ্যানেল খুলনা

চিতলমারীতে পানের বরজ ভেঙে দিয়ে জায়গা দখলের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীর পুুরানবাড়ি এলাকায় মুজিবর রহমান শেখ নামে এক ব্যক্তির পানের বরজ ভেঙ্গে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ছবোর আলী শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মুজিবর রহমান শেখ বুধবার সকালে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, পুরানবাড়ী এলাকার মৃত দলিল উদ্দিন শেখের পুত্র মুজিবর রহমান শেখ (৭০) দীর্ঘদিন ধরে ক্রয়কৃত ওই জমি ভোগ দখল করে পান চাষ করে আসছেন। তার নামে জমির বৈধ দলিল ও রেকর্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কিন্তু গতকাল বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় তৈয়েবুর রহমানের ছেলে ছবোর আলী শেখ (৪৫) লোকজন নিয়ে অবৈধ ভাবে পানের বরজের দক্ষিণ অংশ ভেঙ্গে জমি দখলের পায়তারা চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে ছবোর আলী শেখ ও তার লোকজন ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করে।

এ ব্যাপারে অভিযুক্ত ছবোর আলী শেখ বলেন, সম্প্রতি স্থানীয় ভাবে শালিস বৈঠকের রায়ের প্রেক্ষিতে তিনি ওই জমিতে গিয়েছেন।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।