সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়ার নির্বাচনী সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়ার নির্বাচনী সভা

বাগেরহাটের চিতলমারীর ২ নং কলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়ার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮ টায় ইউনিয়নের কুনিয়া বাসস্ট্যা-ে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মেশকাত আহমেদের সঞ্চালণায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারণ সম্পাদক রবিন হীরা প্রমুখ।

এ সময় সভায় উপস্থিত কলাতলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শেখ বাদশা মিয়াকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।