সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে নিখিল মণ্ডলের স্মৃতিচারণ ও অন্নদান অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে নিখিল মণ্ডলের স্মৃতিচারণ ও অন্নদান অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীতে বিশিষ্ট সমাজ সেবক নিখিল চন্দ্র মণ্ডলের শ্রাদ্ধত্তোর স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রয়াত নিখিল চন্দ্র মণ্ডলের পুত্র তরুণ সমাজ সেবক নিপুন মণ্ডল ও রিপন মন্ডলের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চর কুরালতলা গ্রামের মণ্ডল বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অন্নদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ সভায় ১১ খান সমাজ প্রধান সুদাস মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার বিশ্বাসের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সি়ভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, উপজেলা আওয়মী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট সমাজ সেবক শেখ কামরুল হাসান, গণেশ চন্দ্র মণ্ডল, অধ্যাপক অজিত কুমার মণ্ডল, স্থানীয় জন প্রতিনিধি সবুজ মুন্সী ও বিভিন্ন এলাকার সমাজ প্রধানগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মৃতিচারণ শেষে অন্নদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুই সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেণ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।