সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দাদীর ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চরে বিয়ে করতে এলেন রায়হান | চ্যানেল খুলনা

চিতলমারীতে দাদীর ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টার চরে বিয়ে করতে এলেন রায়হান

বাগেরহাটের চিতলমারীতে এই প্রথম বারের মত হেলিকপ্টরে চরে বিয়ে করতে এলেন বর। হেলিকপ্টরে করে বর আসার সংবাদ ছড়িয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দুপুর থেকে চিতলমারী একে ফজলুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভিড় জমাতে থাকেন স্থানীয় উৎসুক জনতা। পূর্ব থেকে নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বিদ্যালয় মাঠে পুলিশ মোতায়েন করা হয়।

বেলা ৩ টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টরে করে পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রাম থেকে মাঠে অবতরণ করেন ডাঃ রুহুল আমীনের ছেলে বর রায়হান আমীন (২৮)।

এ সময় বর রায়হান আমীনের সাথে তার নানীসহ আরো ৪ জন আত্মীয় ছিলেন। হেরিকপ্টর থেকে নামার পর কনে পক্ষের লোকজন বর ও তার আত্মীয়দের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শত শত উৎসুক জনতা বরকে দেখতে ভিড় জমান। হেলিকপ্টর থেকে নেমে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বর রায়হান আমীন বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদী আনোয়ারা বেগম ইচ্ছা পোষণ করে বলতেন, তার নাতিকে হেলিকপ্টরে করে বিয়ে করাতে নিয়ে যাবেন। দাদী আনোয়ারা বেগম ২০০৫ সালে মারা গেলেও তাঁর ইচ্ছা পূরণ করতে তিনি হেলিকপ্টরে করে বিয়ে করতে এসেছেন।

বরের পিতা ডাঃ রুহুল আমিন জানান, পূর্ব থেকে পারিবারিক ভাবে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের অবসরপ্রাপ্ত নৌ সেনা সদস্য সাইফুর রহমানের কন্যা সাজিয়া আমিনের (১৯) সাথে তার ছেলে ডেভেলোপার ব্যবসায়ী রায়হান আমীনের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনে হেলিকপ্টরে করে তার ছেলে বিয়ে করতে আসে। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।