সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

বাগেরহাটের চিতলমারীর চর কচুরিয়া দাখিলা মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় মাদ্রাসা সেমিনার হলে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় মাদ্রাসার সুপার মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থপনা কমিটির সভাপতি ও সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার তালেব বিশ্বাস, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলমগীর কবির, মনিরুজ্জামান মৃধা, ওলিউর শেখ, জয়নাল আবেদীন, মোঃ আতিয়ার, সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান আক্তার, শিক্ষক প্রতিনিধি শহিদুল্লাহ, লিয়াকত আলী শেখ, হীরামনি খাতুন প্রমুখ।

এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।