সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে জেলার শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চিতলমারীতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় প্রাথমিক স্তরে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার এ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের মোঃ মামুন খান। এতে সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার বলেন, ‘ইয়োগা’র মাধ্যমে শিশুর মনোযোগ বৃদ্ধি, নমনিয়তা ও শক্তি বৃদ্ধি এবং মানসিক সুস্থতার উপকার করে। তাই শারীরিক, মানসিক ও সুস্থ ভাবে বেঁচে থেকে সমাজের উন্নয়ন ঘটানোর জন্য ইয়োগার গুরুত্ব রয়েছে। ইয়োগা প্রশিক্ষণের মাধ্যমে চলার পথ সুগম হয়।’

কর্মশালায় সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রানী বাড়ই, সহকারী শিক্ষিকা লিলি মজুমদার ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।