সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ছাব্বিরের কবর জিয়ারত করলেন : সচিব | চ্যানেল খুলনা

চিতলমারীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ছাব্বিরের কবর জিয়ারত করলেন : সচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররে সচিব ড. ফরিদুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী শহিদ ছাব্বিরের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার হিজলা গ্রামে গিয়ে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। এর আগে তিনি শহীদ ছাব্বিরের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শহিদুল মল্লিক ও মা কাকলী বেগমসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে শহীদ পরিবারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন, জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট শেখ মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজের সভাপতি রুনা গাজী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান অপু, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক, দেশের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক অমৃত মলঙ্গীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে উপস্থিত সকলে শহীদ সাব্বিরের মিলাদে অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।