সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জগদীশ চন্দ্র দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে জগদীশ চন্দ্র দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে স্বর্গীয় জগদীশ চন্দ্র মণ্ডল দাতব্য শিকিৎসালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম ও আশ-পাশের এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষে বাগেরহাট বিএমএ এর সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র মণ্ডল তাঁর পিতার নামে এ দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। সোমবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফিটা কেটে এ চিকিৎসালয়ের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ অরুণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব কাজী প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।