সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

বাগেরহাটের চিতলমারীতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ উপজেলা কালব কার্যালয়ের সেমিনার হলে স্বাস্থ্যবিধি মেনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন উপজেলার শাখার সভাপতি এস,এম, ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ’ অঞ্চলের কালব ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, কালব সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার ম-ল, উপজেলা কালব ব্যবস্থাপক মোন্নাফ খন্দকার, সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীম মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। সাধারণ সভা শেষে ক্রেডিট ইউনিয়নের সদস্য সদ্য প্রয়াত একজন শিক্ষকের পরিবারের হাতে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয় ও কালব এর প্রোগ্রাম অফিসার শ্যামল কুমার ম-লকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।