সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে করোনা যোদ্ধা ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে করোনা যোদ্ধা ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা প্রদান

বাগেরহাট অক্সিজেন ব্যাংকের চিতলমারী উপজেলা শাখায় দায়িত্বরত ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুর ১২ টায় শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানে অসামান্য অবদান রাখায় স্বেচ্ছাসেবকদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকালে শেখ হেলাল উদ্দীন ফাউ-েশনের আহ্বায়ক পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম। অতিথিরা এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী ও সাধারণ সম্পাদক রবিন হীরাসহ স্বেচ্ছাসেবকদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অংহকার শেখ সারহান নাসের তন্ময়ের অনুপ্রেরণা ও বাগেরহাট জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে চিতলমারী উপজেল ছাত্রলীগের একদল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিরলস ভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তারা প্রায় অর্ধশতাধিক করোনা আক্রান্তদের বিনা মূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন।

শেখ হেলাল উদ্দীন ফাউ-েশনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, ২০১৬ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে শেখ হেলাল উদ্দীন ফাউ-েশন শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনা বৃদ্ধিসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের স্বেচ্ছাবেকদের এ সংবর্ধনা প্রদান করা হলো। এ সংবর্ধনার ফলে স্বেচ্ছাসেবকরা আরো বেশি বেশি ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করার অনুপ্রেরণা পাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।