সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পৃষ্ঠপোষকতায় ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে দলের অসহায় নেতা-কর্মীদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষাবিধ পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি’র ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম তাপস, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, য্গ্মু-আহ্বায়ক শেখ মাহাতাবসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।