সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দুপুর ১২ টায় সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তুষার মণ্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এর আগে সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন হীরা । সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আদনান হোসেন শাওন, দপ্তর সম্পাদক শিহাব আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে প্রতুল রায়, সহ-সভাপতি পদে রহিম শিকদার ও সাধারণ সম্পাদক পদে ফাইজুল মল্লিক নির্বাচিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।