সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে আড়াই শ বছর পুরানো তমাল গাছ তলায় হরি মন্দির নির্মান কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে আড়াই শ বছর পুরানো তমাল গাছ তলায় হরি মন্দির নির্মান কাজের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে গরীবপুর গ্রামের প্রধান শিক্ষক ক্ষিতিশ রায়ের বাড়িতে ঐতিহ্যবাহী আড়াই শ বছরের প্রাচীন তমাল গাছ তলায় ভাগ্যধর রায় সর্বজনীন হরি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ হরি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করেণ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মতুয়া আচার্য্য সুব্রত ঠাকুর।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ মতুয়া মহা সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য অলোক বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনিমোহন মন্ডল, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সজল কান্তি বাড়ৈসহ মতুয়া মহা সংঘের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

হরি মন্দির উদ্বোধন শেষে গ্রামবাসীর আয়োজনে মহোৎসবের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।