সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সাংবাদিক সম্মেলন | চ্যানেল খুলনা

চিতলমারীতে অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যের সাংবাদিক সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের কতিপয় অসাধু ব্যক্তি কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ৭ নং সন্তোষপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্মল ম-ল সাধু।
শুক্রবার বিকেল পাঁচটায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাখেরগঞ্জ বাজার সংলগ্ন নিত্যানন্দ মৈত্র এর বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সন্তোষপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত সদস্য নির্মল মন্ডল (সাধু)। তিনি বলেন, তার এলাকার কয়েকজন মহিলার স্বামী জীবিত থাকা স্বত্ত্বেও বিধবা হিসাবে অনলাইনে প্রাথমিক আবেদন করিয়েছে প্রতিপক্ষরা। এরপর ওই আবেদনের সূত্র ধরে তাকে এবং উপজেলা সমাজসেবা অফিসকে বিভ্রান্ত করে চলেছে। ২০২১ সালের ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষরা নানাভাবে অপপ্রচারও চালাচ্ছে। সরকারের অনলাইন আবেদন ব্যবস্থা জনগণের জন্য উন্মুক্ত। ওই প্রাথমিক আবেদন করার ক্ষেত্রে ইউপি মেম্বারের কোন ভূমিকা থাকেনা। প্রতিপক্ষরা হীনস্বার্থে জনগণকে যেমন বিভ্রান্ত করছে, তেমনি তথ্য আইন অমান্য করে সরকারের মহতি উদ্যোগ ব্যাহত করছে। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অপপ্রচারকারীদের শাস্তি দাবী করেণ।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওই ওয়ার্ডের নাসিরপুর গ্রামের কৃষক আনবর আলীর স্ত্রী রিলিয়া বেগম, একই গ্রামের ভ্যানচালক শের আলী মোল্লার স্ত্রী শরিফা বেগম, কৃষক হাবিবুর মল্লিকের স্ত্রী শাহিদা বেগম এবং কৃষক ছালাম মোল্লার স্ত্রী লিলিমা বেগম কৃষক আব্দুর রব মোল্লা প্রমুখ। এ সময় ওই ওয়ার্ডের শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু মুছা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা সেবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন ব্যবস্থা মহতি উদ্যোগ। এখানে ভুল তথ্য প্রদান করা তথ্য আইন অনুযায়ী অপরাধ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।