সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে অগ্নীকান্ডে ভষ্মীভূত ঘর পরিদর্শনে প্রশাসন | চ্যানেল খুলনা

চিতলমারীতে অগ্নীকান্ডে ভষ্মীভূত ঘর পরিদর্শনে প্রশাসন

বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নীকান্ডেভষ্মীভূত ঘর পরিদর্শন করেছেন। চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সদর চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ ও কম্বল তুলে দেওয়া হয়। একই সাথে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেরা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে টুঙ্গিপাড়া ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অগ্নীকা-ে খাসেরহাট বাজারের বিকাশ বড়াল, দুলাল ও ফণিভূষনের ৩টি ঘর ভষ্মীভূত হয়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।