সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চার ক্লাবে শুদ্ধি অভিযান, নেপালিদের সহযোগিতাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত | চ্যানেল খুলনা

চার ক্লাবে শুদ্ধি অভিযান, নেপালিদের সহযোগিতাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত

চ্যানেল খুলনা ডেস্কঃদেশে চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে একযোগে রাজধানীর চারটি ক্লাবে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালানো হয়। এর পরই অভিযানে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ক্লাব পরিচালনায় যুক্ত নেপালিরা তাদের সহযোগিতায় পলায়ন করেছে। এমন অভিযোগের পর সংশ্লিষ্ট দুইজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ঢাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কোনো পুলিশ সদস্য লাভবান হওয়ার তথ্য ও অভিযোগ উঠে, তবে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে, সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বরখাস্তকৃত পুলিশের ওই দুইজন সদস্য হলেন- ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা।

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।