সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ | চ্যানেল খুলনা

চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেল ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে প্রীতিলতা হলের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করে প্যানেলটির ১২ জন শিক্ষার্থী।

প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

শিক্ষার্থী তারিন বলেন, আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো।

এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।

অন্যদিকে গতকাল দুই শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) ও শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।

এছাড়া এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর এটাই প্রথম চাকসু নির্বাচন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫–১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে যুবকের মৃত্যু

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।