সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত | চ্যানেল খুলনা

চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল মিয়া (৩৫) নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। চাঁদা চাইতে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় পালিয়ে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করে ফের মাদক চোরাকারবারে জড়ায় সোহেল। এ নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।