সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ | চ্যানেল খুলনা

চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ (মঙ্গলবার, ২০ জুলাই) চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়ের একাংশ।
জানা গেছে, এ দিন ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করবেন মাওলানা মাহবুবুর রহমান, হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী এবং বদরপুর ঈদগাহ মাঠে মাওলানা আবুল খায়ের।

এদিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কোরবানি দেবেন। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে চাঁদপুরের এসব গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ ব্যপারে চাঁদপুরের মিজানুর রহমান জানান, জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপনের প্রচলন শুরু করেন। তার অনুসারীরা এখনো সেই ধারা চালু রেখেছেন। আর সেজন্যই তারা এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করে থাকেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।