সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চসিক নির্বাচনে প্রচারণায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিক্ষোভ | চ্যানেল খুলনা

চসিক নির্বাচনে প্রচারণায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করর্পোরেশ নির্বাচনের শুরুর দিন অর্থাৎ গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছিল আশিকুর রহমান রোহিত (২২) নামের এক ছাত্রলীগ কর্মী। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে।

এদিকে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর খবরে নগরের চকবাজার, গুলজার মোড় এলাকায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
জানা যায়, চসিক নির্বাচনে প্রচারণার শুরুর দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সাথে নগরের দেওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় আশিকুর রহমান রোহিত। নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। তারপর থেকে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। টানা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় রোহিত।
নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র এবং বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসাবে পরিচিত রোহিত।

এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এর আগে গত ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে মহিউদ্দিন,বাবু এবং সাবু। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।