ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন। তিনি বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার নাটোর এলাকায় চলন্ত ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের নাম রয়েছে।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে পুলিশ সদস্যসহ অন্য আসামিদের সম্পৃক্ততা তদন্ত করা হচ্ছে।
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার