সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে সিগারেট ফ্যাক্টরিতে অভিযান, ২৪ লাখ টাকার অবৈধ ব্যান্ডরোল উদ্ধার, মামলা দায়ের | চ্যানেল খুলনা

চট্টগ্রামে সিগারেট ফ্যাক্টরিতে অভিযান, ২৪ লাখ টাকার অবৈধ ব্যান্ডরোল উদ্ধার, মামলা দায়ের

চট্টগ্রামে সিগারেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে।

ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা।

ভ্যাট গোয়েন্দারা চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকার সিগারেট কারখানাটিতে আকস্মিক পরিদর্শনে যান। এসময় তারা কারখানা ফ্লোরে ৬০ কার্টন সিগারেটে ব্যবহৃত ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় দেখতে পান, তা অবৈধ।

ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড.মইনুল খান বুধবার ( ৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

“ভ্যাট আইন অনুসারে প্রতিটি সিগারেটের প্যাকেটে সিকিউরিটি প্রিন্টিং থেকে সরবরাহকৃত নতুন ব্যান্ডরোল ব্যবহার করতে হয়। কিন্তু চট্টগ্রামের সিগারেট কারখানাটি পুরাতন ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে ভ্যাট ফাঁকি দেয়ার চেষ্টা করেছে।”

মইনুল খান আরও জানান, এসব সিগারেটে ‘সাহারা’ ও ‘এক্সপ্রেস’ নামীয় ব্রান্ডের ৬ লাখ শলাকা পাওয়া যায়। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ ১৭ লাখ ৩০ হাজার টাকা।

অবৈধ ব্যান্ডরোল ব্যবহারের দায়ে সিগারেটগুলো জব্দ করা হয় এবং ভ্যাট আইনে বুধবার মামলা দায়ের করা হয়েছে বলেও এই প্রতিবেদককে জানান তিনি। আটক সিগারেটের মোট মূল্য ২৪ লাখ টাকা বলে জানায় ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।