সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘুষের টাকাসহ হাতেনাতে সাব-রেজিস্ট্রার আটক | চ্যানেল খুলনা

ঘুষের টাকাসহ হাতেনাতে সাব-রেজিস্ট্রার আটক

চ্যানেল খুলনা ডেস্কঃশেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফজুর রহমানের তত্ত্বাবধানে টিম লিডার সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে দলিল রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এতে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক টিম বেশ কিছুদিন ধরে তার ওপর নজরদারি করছিল। বুধবার সন্ধ্যায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার ড্রয়ার থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে নিয়ে তার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফজুর রহমান শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটকের পর তিনি ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।