সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘুরতে গিয়ে তিন শিশুসহ ফিরল চার লাশ | চ্যানেল খুলনা

ঘুরতে গিয়ে তিন শিশুসহ ফিরল চার লাশ

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোটডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেস্বর) ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিনজনের ভাসমান মরদেহ পাওয়া গেছে। এর আগে গতকাল শনিবার আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোটডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন নিখোঁজ ছিল।

উদ্ধার ব্যক্তিরা হলো খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার (১৮) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ঊষামণির (৫) ভাসমান লাশ উদ্ধার করা হয়। আজ সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ ভেসে ওঠে। পরে দুপুরে সামিয়া আক্তারের (১১) লাশও একই স্থানে ভেসে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ধনু নদে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।