সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর | চ্যানেল খুলনা

গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর

কুষ্টিয়া সদর থানার মামলায় গত ২৬ ডিসেম্বর গ্রেপ্তার হন জেলার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রোববার (১৬ ফেব্রুয়ারি)। রাষ্ট্রপতির আদেশক্রমে সেই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে (সাবেক পুলিশ সুপার কুষ্টিয়া) কুষ্টিয়া সদর থানার মামলায় গত ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। একই দিন আদালতে হাজির করা হলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।

তাই সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।