সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই খুলনায় | চ্যানেল খুলনা

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদের হরতালে সাড়া নেই খুলনায়

অনলাইন ডেস্কঃ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছে জোটের নেতাকর্মীরা।

তবে, খুলনায় হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-সমাবেশ এমনকি পাওয়া যায়নি পিকেটিংয়ের খবরও। হরতালকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ রবিবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন।

রাস্তায় বেরিয়ে পড়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানিয়েছেন, তাদের জানাই নেই আজকে হরতাল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

খুলনায় রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন পরিষদের সঙ্গে কেএমপি’র মতবিনিময়

খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।