সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে বিএন‌পি নেতার বাসা থেকে কার্তুজসহ পাইপ গান উদ্ধার | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে বিএন‌পি নেতার বাসা থেকে কার্তুজসহ পাইপ গান উদ্ধার

গোপালগঞ্জে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবরের বাসায় অভিযান চালিয়ে প‌রিত্যক্ত অবস্থায় কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার ক‌রে‌ছে যৌথবা‌হিনী।

আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে জেলা শহরের বকুলতলা সড়কের বাসা থেকে ওই কার্তুজসহ একটি পাইপ গানটি উদ্ধার ক‌রা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবরের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বাসা থেকে প‌রিত্যক্ত অবস্থায় কার্তুজসহ একটি পাইপ গান উদ্ধার ক‌রে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কার্তুজসহ পাইপ গানটি থানায় নিয়ে আসা হয়েছে। অভিযানকালে জেলা বিএন‌পির আহবায়ক কমিটির সদস্য ডা: কে এম বাবর বাসায় ছিলেন না।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।