সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গিলাতলায় জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত বসতবাড়িসহ এলাকার রাস্তাঘাট | চ্যানেল খুলনা

গিলাতলায় জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত বসতবাড়িসহ এলাকার রাস্তাঘাট

জোয়ারের পানির চাপে তলিয়ে গেছে নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর এক দিকে নদীর পানি বৃদ্ধি অন্য দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এ এলাকার মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
সরেজমিন দেখা গেছে, মরহুম রাঙ্গা খানের বাড়ির সামনের ড্রেন দিয়ে নদি থেকে জোয়ারের পানি ডুকছে, এছাড়া জোয়ারে পানিতে তলিয়ে গেছে অসংখ্য বসত ঘরসহ রাস্তাঘাট, পানিবন্দী এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বসত ঘর। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে জোয়ারের পানিতে গিলাতলা ইউনিয়নের অন্যতম সড়ক বারাকপুর খেয়াঘাট রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। জোয়ারের পানিতে এ এলাকা যেন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানিয় বাসিন্দা মোঃ আলমগির হোসেন বলেন এ সকল নোংরা ও পচা পানি গায়ে লেগে ইতিমধ্যে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পরেছে।

গৃহবধু সালমা আক্তার বলেন জোয়ারের পানি আসলে ছোট সন্তানদের কোলে করে রাখতে হয়, অজানা আতংক কাজ করে না জানি কখন কি হয়। অতিদ্রুত এ এলাকায় বর্ষা মৌসুমে ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট মহলকে পরিকল্পিত ও স্থায়ী ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান এলাকাবাসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।