সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গায়ক আসিফসহ বিনা ভোটে বিসিবির পরিচালক যাঁরা | চ্যানেল খুলনা

গায়ক আসিফসহ বিনা ভোটে বিসিবির পরিচালক যাঁরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরিচালক পদে আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবালপন্থী ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনের উত্তাপ একেবারেই নিভে গেছে। বেড়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যাও। গায়ক আসিফ আকবর তাঁদের মধ্যে একজন।

ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালক পদের মধ্যে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্ এবং বরিশাল থেকে পরিচালক হচ্ছেন শাখাওয়াত হোসেন।

আজ বিকেলে বিসিবি ভবনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জুবায়েদ হাসান। প্রকাশিত তালিকায় দেখা যায়, ক্যাটাগরি–১-এ এখন আছেন ১৫ জন প্রার্থী । দুই নম্বর ক্যাটাগরিতে সবচেয়ে বড় ভাটা। ১৩ জন সরে দাঁড়ানোয় প্রার্থী রয়েছেন ১৬ জন। ক্যাটাগরি-৩-এ একজন সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতায় আছেন দুজন।

গতকাল (মঙ্গলবার) ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করেন হাইকোর্ট। রিটার্নিং কর্মকর্তা জুবায়েদ বলেন, ‘আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই ব্যবস্থা নিয়েছি। ওই তালিকা থেকে একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।