সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গাজীপুরে পুড়ছে মিনিস্টার ফ্রিজ কারখানা | চ্যানেল খুলনা

গাজীপুরে পুড়ছে মিনিস্টার ফ্রিজ কারখানা

চ্যানেল খুলনা ডেস্কঃগাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ছয়তলা কারখানা ভবনের ষষ্ঠতলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. মামুনুর রশীদ। আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেলা ১১ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।মালিকপক্ষ জানিয়েছে, কারখানা ভবনের ৬তলার গুদামে রাখা বেশকিছু রেডি টেলিভিশন ছিল, সেগুলো সব পুড়ে গেছে। এছাড়া আগুনে কারখানার বিভিন্ন মালামাল, যন্ত্রপাতি এবং মেশিন পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।