সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
গাজীপুরে আগুনে পুড়ল তিনটি দোকানঘর | চ্যানেল খুলনা

গাজীপুরে আগুনে পুড়ল তিনটি দোকানঘর

চ্যানেল খুলনা ডেস্কঃগাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছৌল্লার মোড় বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের পাহারাদারেরা জানায়, প্রতিদিনের মতো দোকানিরা শনিবার রাতে নিজ নিজ দোকান বন্ধ করে চলে যায়। এর প্রায় আড়াই ঘণ্টা পর হঠাৎ একটি দোকানের ভেতরে থাকা বৈদ্যুতিক বাতি নিভে যায়। একই সঙ্গে বিকট একটি শব্দ হয়। এই শব্দ শুনে আমরা কাছে গিয়ে দেখি বৈদ্যুতিক মিটারের পাশে থাকা দোকানের ভেতরে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের ডাকাডাকি করে সকলে মিলে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এর মধ্যে ভয়াবহ ওই আগুনে মো. মোশারফের একটি মুদি দোকান, তমিজউদ্দিন মোড়লের একটি ওয়ার্কশপ ও মো. রাজুর একটি লেপ-তোশকের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ দিকে, ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানিয়েছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে আমাদের সব শেষ হয়ে গেছে। তাদের দাবি, অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।