সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলকে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প | চ্যানেল খুলনা

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলকে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প

ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ ম্যাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি।

রোববার (২৯ জুন) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।’

যদিও এই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা দখলদার ইসরাইলের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইসরাইলকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু নিজের মসনদ টিকিয়ে রাখতেই গাজার যুদ্ধবিরতির চুক্তি চাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা।

এদিকে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই পোস্ট বিবদমান পক্ষ দুটির ওপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে।

ইসরাইলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচ্যসূচির ব্যাপারে কোনো কথা বলতে চাননি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে ভ্যান্স

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না পোপ লিও

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে পশ্চিম তীরে উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।