সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গাইবান্ধায় ঘাঘট নদ থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

গাইবান্ধায় ঘাঘট নদ থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদ থেকে তাসমিন আরা নাজ (৪৩) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোরে বাড়ি থেকে বের হন তাসমিন। দুপুরের দিকে নদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থলে থাকা সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু ইকবাল পাশা বলেন, ‘আমরা ঘাঘট নদ থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত নারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত বিষয়গুলো তদন্ত ও ময়নাতদন্ত শেষে জানা যাবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

চবিতে শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

আবারও এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।