সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায় | চ্যানেল খুলনা

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

বিরল স্নায়বিক ব্যাধির কারণে স্বাভাবিক শ্রবণশক্তি হারিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। দুই বছর আগে এই সমস্যার খবর প্রকাশ করেন অলকা। তখন জানিয়েছিলেন, সমস্যার সমাধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এত দিনেও সেই সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাই নতুন কোনো গানও গাইতে পারছেন না তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অলকা।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। ২০২৪ সালে তিনি যখন নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন, ভক্তদের মনে নেমে আসে বিষাদের ছায়া। সেই থেকে গানে বিরতি টেনেছেন শিল্পী। অনেকেই ধরে নিয়েছিলেন নিয়মিত চিকিৎসায় সেরে উঠবেন শিল্পী। কিন্তু শিল্পী নিজেই জানালেন, তিনি এখনো ওই সমস্যায় ভুগছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি নিচ্ছেন। সুরকারেরা এখনো তাঁকে নিয়মিত কাজের প্রস্তাব দেন। কিন্তু শারীরিক অবস্থার কারণে সেসব প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসকেরা জানিয়েছেন, অলকা ইয়াগনিক সেন্সরিনিউরাল হেয়ারিং লস নামক শ্রবণশক্তির একটি জটিল সমস্যায় ভুগছেন, যা সাধারণত স্নায়ুর ক্ষতির কারণে হয়। ভাইরাস সংক্রমণের কারণে এই সমস্যায় পড়েছেন অলকা।

প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে ২০২৪ সালে অলকা ইয়াগনিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, একদিন ফ্লাইট থেকে নামার পর অনুভব করেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। ওই মুহূর্তটি ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় একটি ধাক্কা।

অলকা ইয়াগনিক শেষ গানটি গেয়েছিলেন এ আর রাহমানের সুরে। ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চামকিলা’ সিনেমার গানটির শিরোনাম ‘নারম কালজা’। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রিচা শর্মা, পূজা তিওয়ারি ও ইয়াশিকা শিক্কা।

অলকা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে জন্য প্রার্থনা করতে বলেছেন ভক্তদের। সেই সঙ্গে সতর্ক করে অনুরোধ করেছেন, সবাই যেন উচ্চ শব্দ আর হেডফোন ব্যবহারের সতর্ক থাকেন। নইলে যে কেউ বড় ক্ষতির মুখে পড়তে পারেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।