সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গরিব শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে জামহানগর স্বেচ্ছাসেবক দল | চ্যানেল খুলনা

গরিব শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেছে জামহানগর স্বেচ্ছাসেবক দল

তীব্র গরমে কষ্টে থাকা খুলনা মহানগরীর গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার নেতাকর্মীরা।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ নগরীর মানুষের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহসান হাবিব বাবু, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, নাসির উদ্দিন , মহিদুল ইসলাম, শওকত আলী বিশ্বাস লাবু, ইসলাম খলিফা, তারিফ বিশ্বাস বাবু, মাজেদুর রহমান তুহিন, রুহেল হাওলাদার, আকরাম শেখ, সাইদুর রহমান তপুসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কয়েকদিন ধরে প্রচ- গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে স্বেচ্ছাসেবক দল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।