সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে সরকার টিকবে না: ডা. শফিকুর রহমান | চ্যানেল খুলনা

গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করলে সরকার টিকবে না: ডা. শফিকুর রহমান

জনগণের গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এতে অতীতের ফ্যাসিবাদীরা আবার সুযোগ পাবে।

শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সমস্যা সরকার তৈরি করেছে, সমাধানও তাদেরই খুঁজে বের করতে হবে। জনগণের গণরায় বাস্তবায়ন করলে নতুন করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন হবে না।

অতীতের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে তিনি বলেন, সাড়ে ১৫ বছর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের কোনো কার্যালয়ে তাঁরা প্রবেশ করতে পারেননি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। শেষ পর্যায়ে দলটিকে নিষিদ্ধও করা হয়। তবে জনগণের আন্দোলনের মুখে চার দিনের মাথায় সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

বর্তমান সরকারের বিরুদ্ধে নির্বাচনের পরদিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে জামায়াত আমির বলেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করছে এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। এতে জাতির মধ্যে হতাশা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে এবং এর লোকবল প্রত্যাহার করেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন তারা সংশোধনের পথে হাঁটছে।

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে শফিকুর রহমান বলেন, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসে, তা আদালতে চ্যালেঞ্জ করা যায় না। কিন্তু সংশোধনের মাধ্যমে আনা পরিবর্তন আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব। সংসদ ও আদালতের অবস্থান স্পষ্ট করতে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকজনকে বসানো এবং স্থানীয় সরকারব্যবস্থা দলীয় নেতা-কর্মীদের দখলে নেওয়ার অভিযোগও করেন জামায়াত আমির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও সরকার তা যথাযথভাবে তুলে ধরছে না। দুর্নীতির কারণেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন হচ্ছে।

তৈরি পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে তিনি বলেন, শিল্পে অস্থিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা আন্দোলনে নামছেন। শিল্প ও শ্রমিক একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই দুটিকেই রক্ষা করতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক প্রচার চলছে। শিল্পটি ধ্বংসের পেছনে তাদের কোনো ভূমিকা আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

শফিকুর রহমান, জামায়াতে ইসলামী, জুলাই সনদ, গণভোট, জাতীয় ঐক্য, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রব্যমূল্য, তৈরি পোশাকশিল্প

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার ভঙ্গুর হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। বিচার বিভাগের স্বাধীনতা, দ্রব্যমূল্য ও তৈরি পোশাকশিল্পের সংকট নিয়েও সমালোচনা করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

খুলনায় ৭৯ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।