সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল : পুলিশ কমিশনার | চ্যানেল খুলনা

গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল : পুলিশ কমিশনার

দীর্ঘদিনের স্বৈরাচার, গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

আলোচনা সভায় পুলিশ কমিশনার শহিদ আবু সাঈদসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ সৃষ্টি হওয়া। তবে এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অন্যায়, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের অনেকের চিকিৎসায় ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে কলম, লেখালেখি ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা ওয়াসা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা মহানগরের সভাপতিমাহফুজুর রহমান, জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং শহিদ জুলাই যোদ্ধাদের পরিবারবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।