সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল | চ্যানেল খুলনা

খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা-১(দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ দ্বিতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।

যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তাঁর প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে।

বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্ট মো. জাহাঙ্গীর হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।