সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা | চ্যানেল খুলনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে সাতজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার পর ফজরের আজান পর্যন্ত উদ্ধার অভিযান চলে। হাসপাতালে ভর্তি থাকা ২৫০ জনের বেশি রোগীকে খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সেখানে জেনারেটর কক্ষের পাশাপাশি অক্সিজেন প্ল্যান্ট ও দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দুটি অক্সিজেন প্ল্যান্ট, দুটি জেনারেটর, ওষুধ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়া ও শ্বাসকষ্টে সাতজন ফায়ার ফাইটার আহত হন, তাদের মধ্যে দুজনের হাত কেটে গেছে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা জানান, মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেসমেন্টে অক্সিজেন সিলিন্ডার ও ডিজেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া ১১ তলা পর্যন্ত পৌঁছে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে নির্দেশনা পাওয়ার পর এক থেকে দুই দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।

অন্যদিকে সোনাডাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।