সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল হক আর নেই | চ্যানেল খুলনা

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সিরাজুল হক আর নেই

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন)।

রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে খুলনার হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার এ মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আমরা দুই ভাই ও চার বোন। মা আগেই মারা গেছেন। মরহমের জানাজা নামাজ বাদ আসর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।

এদিকে, কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামের মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।