সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের দু’সদস্যের সুস্থতা কামনা | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের দু’সদস্যের সুস্থতা কামনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সহ-সভাপতি, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের চিফ ফটোসাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক চোখের সমস্যা ও শ্বাসকষ্টজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, আনন্দ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে অসুস্থ দুই সদস্য আব্দুল মালেক ও আমজাদ আলী লিটন এর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের দু’জনের সুস্থতা কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।