সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের ২টি ইউনিট কমিটি গঠন | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের ২টি ইউনিট কমিটি গঠন

সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় ২টি পত্রিকার ইউনিট কমিটি গঠন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় দৈনিক খুলনা ও রাত সাড়ে ৯টায় দৈনিক অনির্বাণ পত্রিকার ইউনিট গঠনের লক্ষ্যে স্ব স্ব পত্রিকা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ-সভাপতি মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, আনোয়ার হোসেন, প্রবীর বিশ্বাস, উত্তম সরকার, তপু বিশ্বাস, আসাফুর রহমান কাজল, তুফান গাইন প্রমুখ। সভা থেকে অপসাংবাদিকতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে মো. শাহ আলমকে ইউনিট প্রধান ও আনোয়ার হোসেনকে ডেপুটি ইউনিট প্রধান করে দৈনিক খুলনা এবং উত্তম সরকারকে ইউনিট প্রধান ও তপু বিশ্বাসকে ডেপুটি ইউনিট প্রধান করে দৈনিক অনির্বাণ পত্রিকার ইউনিট কমিটি গঠন করা হয়। এছাড়া স্ব স্ব পত্রিকায় কর্মরত ইউনিয়নের সদস্যবৃন্দ প্রতিটি ইউনিট কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।