সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগরে ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত | চ্যানেল খুলনা

খুলনা মহানগরে ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত

খুলনা সিটি করপোরেশনে উদ্যোগে বুধবার দিনব্যাপী মহানগরের সদর থানা এলাকার খান জাহান আলী সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অবৈধ দখল অপসারণকালে ফুটপথের ওপর পাখির খাচা রাখার অপরাধে পাখি বিক্রেতা মো: মনির হোসেন-কে ২ হাজার ৫’শ টাকা ও মো: ইলিয়াস হোসেন-কে ২ হাজার ৫’শ টাকা, দরজা বিক্রেতা আবু মুসা-কে ৩ হাজার টাকা, ফুটপথে বেসিন স্থাপন করার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: সোহেল-কে ২ হাজার ৫’শ টাকা, ফুটপথের উপর গ্যাসের চুলা রাখার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: রবিউল আলম আরিফ-কে ৩ হাজার টাকা, ফুটপথের ওপর ফলের ঝুড়ি রাখার অপরাধে ফল বিক্রেতা মানজুল মোল্লা-কে ২ হাজার ৫’শ টাকা ও মো: হারুন-কে ২ হাজার ৫’শ টাকা এবং ফুটপথের উপর স্যানিটারী সামগ্রী রাখার অপরাধে মায়ের দোয়া স্যানিটারীর স্বত্ত্বাধিকারী মো: আল-আমিন-কে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে উল্লিখিত সড়ক ও ফুটপথে বিদ্যমান অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগর গড়ার দাবি

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।