সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মেহেরপুর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (সোমবার) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ৩২জন হিজড়া জনোগষ্ঠীর মাঝে মাথাপিছু ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ২৯ হাজার পরিবারের মাঝে এক কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৮৫ হাজার দুইশত উপকারভোগী পরিবারের মাঝে আট কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৬৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ছয় হাজার ছয়শ ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ২৯ লাখ ৪৭ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ উপকারভোগী পরিবারের মাঝে ৪৬ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।