সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবের বিশেষ স্মরণিকা ‘তুমি বাংলার ধ্রুবতারা’র মোড়ক উন্মোচন | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের বিশেষ স্মরণিকা ‘তুমি বাংলার ধ্রুবতারা’র মোড়ক উন্মোচন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ‘তুমি বাংলার ধ্রুবতারা’ নামের বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীল বালু মিলনায়তনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে ‘তুমি বাংলার ধ্রুবতারা’ নামের স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘তুমি বাংলার ধ্রুবতারা’ স্মরণিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন শেষে উদ্বোধন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।