সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে এমইউজে খুলনার শুভেচ্ছা ও অভিনন্দন | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটিকে এমইউজে খুলনার শুভেচ্ছা ও অভিনন্দন

খুলনা প্রেসক্লাবে স্থায়ী সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।

অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি এড. ড. মোঃ জাকির হোসেন ও মোঃ রাশিদুল ইসলাম এবং সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।

সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন, সর্বসম্মতিক্রমে গঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের বলিষ্ঠ নেতৃত্বে খুলনার সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন, স্বার্থ সংরক্ষণ ও খুলনা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।