সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামীর অভিনন্দন | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামীর অভিনন্দন

খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাক এর খুলনা অফিস প্রধান এনামুল হক এবং সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ মনোনীত সাত সদস্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর খুলনা প্রেসক্লাবকে পুর্নগঠন করতে ক্লাবের সদস্যরা যে অন্তবর্তীকালীন কমিটি গঠনের মাধ্যমে অতীতের ন্যায় খুলনা প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা করতে হবে।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।

নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। খুলনা প্রেসক্লাব নেতৃবন্দ এ সব ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ আশা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ তাদের কর্মময় জীবনের সফলতা এবং তাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।