সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন | চ্যানেল খুলনা

খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে খুলনা জেলা বিএনপি’র উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়। এ উপলক্ষে মানবতার মুক্তির দূত, আলোর দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এসময়ে নেতৃবৃন্দ বক্তারা বলেন, বিশ্বনবী (সাঃ) সব ধরণের কুসংস্কার, গোঁড়ামি, বৈষম্য, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃংখল ভেঙে ন্যায় প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন।

জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বক্তব্যে মহানবী (সাঃ) এর জীবনার্দশ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দু’আ মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুর রাকিব মল্লিক, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির ও আশরাফুল আলম নান্নু, বিএনপি নেতা ইলিয়াস হোসেন মল্লিক, খন্দকার ফারুক হোসেন, রাহাত আলী লাচ্চু, তানভীরুল আজম রুম্মান, জাবেদ মল্লিক, আব্দুল মান্নান মিস্ত্রি, আবু সাঈদ, আজাদ আমীন, মাহমুদ আলম লোটাস, হাবিবুর রহমান হবি, মোল্লা আইয়ুব হোসেন, এ্যাড. শহিদুল ইসলাম, এ্যাড. এসকেন্দার, মাসুম বিল্লাহ, আসলাম ঢালী, খান ঈসমাইল হোসেন, ভাসুক ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম ও ফেরদৌস হোসেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন ছাত্রদল নেত্রী মানসুরা

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি-আপ বাংলাদেশ-বৈছাআর ৩০ নেতা-কর্মী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।