সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৩ জন | চ্যানেল খুলনা

খুলনা জেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৬৮৩ জন

খুলনা জেলায় এপর্যন্ত ১২ লাখ এক হাজার আটশত ১০ জন প্রথম ডোজ এবং সাত লাখ ৮৫ হাজার আটশত ৭৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

আজ (শনিবার) খুলনা জেলায় ৮ হাজার ৮৬৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত ১৩ জন এবং মহিলা চার হাজার ছয়শত ৫২ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার একশত ৬৩ জন এবং নয়টি উপজেলায় মোট সাত হাজার সাতশত দুই জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ৬৫ জন, বটিয়াঘাটায় একশত পাঁচ জন, দিঘলিয়ায় একশত ৭৫ জন, ডুমুরিয়ায় তিন হাজার আটশত ৮৫ জন, ফুলতলায় দুই হাজার সাতশত ৬৪ জন, কয়রায় দুইশত ৪৮ জন, পাইকগাছায় দুইশত ২০ জন, রূপসায় একশত ৪০ জন ও তেরখাদায় একশত জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া আজ শনিবার মহানগর ও খুলনা জেলায় তিন হাজার নয়শত ৯৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।