সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মালখানায় রক্ষিত নিলাম ২৩ মে | চ্যানেল খুলনা

খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মালখানায় রক্ষিত নিলাম ২৩ মে

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, খুলনার মালখানায় রক্ষিত নিলামযোগ্য আলামতসমূহ প্রকাশ্যে নিলাম বিক্রয়ের নিমিত্ত আগামী ২৩ মে ২০২৬ তারিখ বিকাল সাড়ে তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা প্রাঙ্গণে (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে) নিলাম কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম ডাক অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিলাম ডাকে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো।

নিলামে বিক্রিত আলামতের বর্ণনা সিএমআর-৭৭৪৩/২৬ (মালখানা), দাকোপ থানার মামলা নং-০৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড জিআর-১০/২৬, তিনটি ছোট তেল রাখার ক্যানে রক্ষিত ১০৮ লিটার ডিজেল। সিএমআর-৭৭৪৯/২৬ (মালখানা), দাকোপ থানার মামলা নং-০৪, তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, জিআর-০৯/২৬, তিনটি ব্যারেলে ও দুইটি কন্টেনারে রক্ষিত ৬৪৩ লিটার ডিজেল এবং একটি ছোট ড্রামে ২৪ লিটার মবিল।

নিলামের শর্তাবলী: অগ্রহী ক্রেতাগণের সম্মুখে আগামী ২৩ মে বিকাল সাড়ে তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা প্রাঙ্গণে (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে) প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে; নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের ২০ টাকা (অফেরতযোগ্য) রেজিস্ট্রেশন ফি মালখানায় জমা প্রদান করতে হবে, নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিলাম ডাকের পূর্বে ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জামানত স্বরূপ ইনচার্জ, মালখানার নিকট জমা প্রদান করতে হবে। জামানতের টাকা জমা প্রদান না করলে উক্ত ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না। আগ্রহী ক্রেতাগণের মধ্যে থেকে নিলাম মালের সর্বোচ্চ ডাক প্রস্তাবকারীগণকে মূল্য পরিশোধের জন্য সর্বাগ্রে আহবান করা হবে; মনোনীত ক্রেতাকে ক্রয়-মূল্যের ওপর বিধি মোতাবেক ভ্যাট ও আয়করসহ সমুদয় অর্থ চালানযোগে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হবে; চালান, ভ্যাট ও আয়করের মূল কপি দাখিল সাপেক্ষে বিক্রিত মালের মালিকানা এবং দখল হস্তান্তর করা হবে; আদালতের কোন কর্মচারী নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না; এই নিলাম প্রসঙ্গে ভিন্নতর কোন আদেশ/বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত অত্র আদেশ বলবৎ থাকবে; নিলামকারী কর্তৃপক্ষ অনিবার্য কারণবসত নিলাম বাতিল করতে পারবেন; নিলাম সংক্রান্ত যেকোন কার্যক্রমে কোন ধরণের বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; অংশগ্রহণকারীগণ জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকবেন; প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ উপস্থিত থাকতে হবে। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ নিলাম ডাকের পূর্বেই নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন ফি ও জামানতের টাকা ইনচার্জ মালখানার নিকট জমা প্রদান করতে হবে। অন্যথায় উক্ত ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের আলামতের প্রদর্শনের জন্য ২১ মে ২০২৬ তারিখ বেলা দুইটার সময় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ০১৩২০-১৪০৪৩১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নিলামক্রেতা ২৪ ঘন্টার মধ্যে নিলামে বিক্রিত অর্থ জেলা কোর্ট, মালখানায় জমা প্রদান করতে হবে। টাকা জমা প্রদান করতে ব্যর্থ হলে নিলামক্রেতার জামানত বাজেয়াপ্ত হবে এবং দ্বিতীয় সর্বোচ্চ নিলাম ডাককারীর নিকট নিলামে বিক্রিত মালামাল হস্তান্তর করা হবে।

খুলনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় সংক্রান্ত কমিটির সভাপতি মোঃ ফারুক আযম স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।